Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

আ.লীগ নেতাকর্মীদের ইফতার মাহফিল না করার নির্দেশ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
আ.লীগ নেতাকর্মীদের ইফতার মাহফিল না করার নির্দেশ

আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলের নেতাকর্মীদের ইফতার মাহফিল আয়োজন না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনা।

শনিবার (২৫ মার্চ) বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘পবিত্র রমজান মাসে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো কোনো ইফতার মাহফিলের আয়োজন করবে না। আমাদের নেত্রী এ নির্দেশ দিয়েছেন। বরং সেই টাকা দিয়ে দরিদ্র মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করবেন।’

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সামাবেশে এ কথা বলে ওবায়দুল কাদের। ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

ওবায়দুল বলেন, ‘আমরা ইফতারের আয়োজন না করে পার্টির পক্ষ থেকে, যারা কষ্টে আছেন, যারা গরিব মানুষ তাদের হাতে খাবার তুলে দেবো।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

এদিকে এবছর রমজানে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনেও ইফতার পার্টির আয়োজন করা হবে না।

ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে রমজান মাসে গণভবনে ইফতার পার্টি না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রীতি অনুযায়ী রোজার মাসের প্রথম দিন থেকেই প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেয় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে করোনার মাঝে দুই বছর এই রীতিতে ভাটা পড়ে। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে চলতি বছরও ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে এমন রীতি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী কার্যালয়ের ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার সম্প্রতি এই তথ্য নিশ্চিত করে বলেছেন, এতিমদের জন্য যে ইফতার আয়োজন হতো, তা বিভিন্ন এতিমখানায় পাঠিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।