Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ ক্রিকেট

আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব

admin • 18 Nov 2023, 05:54 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব

ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, সাকিব আল হাসান ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করতে চান। শনিবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।

 

এর আগে সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে প্রথমে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ। এরপর মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক ব্রিফিংয়ে জানিয়েছেন, প্রথম দিন ১ হাজার ৬৪ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।