Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জাতীয়

আ.লীগের প্রার্থী তালিকা প্রকাশ, মনোনয়ন পেলেন যারা

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
আ.লীগের প্রার্থী তালিকা প্রকাশ, মনোনয়ন পেলেন যারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা (Awami League Nomination) প্রকাশ করা হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

Awami League Nomination : আওয়ামী লীগের প্রার্থী তালিকা দেখে নিন

১ পঞ্চগড়-১ নাইমুজ জামান ভুইয়া ২ পঞ্চগড়-২ নুরুল ইসলাম সুজন ৩ ঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেন ৪ ঠাকুরগাঁও-২ মাজহারুল ইসলাম ৫ ঠাকুরগাঁও-৩ ৬ দিনাজপুর-১ মনোরঞ্জন শীল গোপাল ৭ দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী ৮ দিনাজপুর-৩ ইকবালুর রহিম ৯ দিনাজপুর-৪ আবুল হাসান মাহমুদ আলী ১০ দিনাজপুর-৫ মোস্তাফিজুর রহমান ফিজার ১১ দিনাজপুর-৬ শিবলী সাদিক ১২ নীলফামারী-১ আফতাব উদ্দিন সরকার ১৩ নীলফামারী-২ আসাদুজ্জামান নূর ১৪ নীলফামারী-৩ গোলাম মোস্তফা ১৫ নীলফামারী-৪ জাকির হোসেন বাবু ১৬ লালমনিরহাট-১ মোতাহার হোসেন ১৭ লালমনিরহাট-২ নুরুজ্জামান আহমেদ ১৮ লালমনিরহাট-৩ মতিয়ার রহমান ১৯ রংপুর-১ রেজাউল করিম ২০ রংপুর-২ আহসানুল হক চৌধুরী

এর আগে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় বেশির ভাগ আসনের প্রার্থীর নাম চূড়ান্ত হলেও কৌশলগত কারণে সে তালিকা প্রকাশ করা হচ্ছিল না।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে রোববার সকাল ১০টার পর গণভবনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই সভায় শেখ হাসিনা মনোনয়প্রত্যাশীদের বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে।

চলতি বছর আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৩ হাজার ৩৬২ জন। সর্বশেষ গত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তার আগের সংসদের ৫৬ জন এমপি দলীয় মনোনয়ন পাননি। আবার ২০১৪ সালের নির্বাচনে তার আগের সংসদের ৪৯ জনকে মনোনয়ন দেওয়া হয়নি।

  বিস্তারিত আসছে ..
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।