Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আহত জুলাইযোদ্ধাদের জন্য নির্মাণ হবে ১৫৬০টি ফ্ল্যাট

admin • 01 Dec 2025, 09:53 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আহত জুলাইযোদ্ধাদের জন্য নির্মাণ হবে ১৫৬০টি ফ্ল্যাট

রাজধানীর মিরপুরে আহত জুলাইযোদ্ধা পরিবারের জন্য ১,৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণে ১ হাজার ৩৪৪ কোটি টাকার একটি নতুন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

 

আজ সোমবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি পাস হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

 

প্রকল্পটির শিরোনাম- ‘ঢাকার মিরপুর ১ নম্বর সেকশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–২০২৪-এ কর্মক্ষমতা হারানো জুলাইযোদ্ধা পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের জন্য ১,৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ’।

 

প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২4 সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত। এটি বাস্তবায়ন করবে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ।

 

আহত জুলাইযোদ্ধাদের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–২৪-এ শহীদ পরিবারের জন্যও একটি পৃথক প্রকল্প অনুমোদন করেছে একনেক। গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৭৬১ কোটি টাকা এবং এর কাজ শেষ হবে ২০২৮ সালে।

আজকের একনেক সভায় মোট ১৭টি প্রকল্প অনুমোদন পেয়েছে। মোট ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার ৩৮৩ কোটি টাকা। এর মধ্যে- সরকারি অর্থায়ন: ৯,৪৫১ কোটি টাকা, প্রকল্প ঋণ: ৫,৬১০ কোটি টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন: ৩৭৯ কোটি টাকা।

একনেক সভা শেষে অনুমোদিত প্রকল্পগুলোর বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।