Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার

admin • 26 Jul 2024, 08:09 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যারা আহত হয়েছেন, তাদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।'

'

এ সময় সরকার সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। শুক্রবার (২৬ জুলাই) বিকেলে ঢামেকে গিয়ে এমন আশ্বাস দেন সরকারপ্রধান।'

 

প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, কোটা নিয়ে সব দাবি মেনে নেয়ার পরও কেন আন্দোলন শেষ হচ্ছে না? বিএনপি-জামায়াতের সহিংসতা-বর্বরতার বিরুদ্ধে দেশে-বিদেশে সবাইকে সোচ্চার হতে হবে।'

এসময় প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে আহতদের খোঁজখবর নেন। তিনি চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন। আহতদের সব ধরনের চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন।'

 

এর আগে সকালে রাজধানীর রামপুরায় নাশকতাকারীদের হামলা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শন করেন সরকারপ্রধান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।