Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আশুলিয়ায় বাসে আগুন

admin • 11 Dec 2023, 10:19 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আশুলিয়ায় বাসে আগুন

ঢাকার আশুলিয়ার কবিরপুর এলাকায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ (সোমবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় এই ঘটনা ঘটে।

 

বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করে গাজীপুরের নওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, সন্ধ্যায় মিরপুর রুটে চলাচলকারী ইতিহাস পরিবহনের একটি বাস চন্দ্রা থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল।

 

পথে বাসটি কবিরপুর এলাকায় পৌঁছালে বাসের পেছন দিকে আগুন দেখে চালক দ্রুত বাস থামিয়ে ফেললে যাত্রীরা নেমে যায়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা যাত্রীবেশে বাসটিতে উঠে পেছন দিকের সিটে আগুন দিয়ে নেমে যায়।

 

'খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি', বলেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।