Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আশুলিয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা : স্বামী-স্ত্রী গ্রেপ্তার

admin • 02 Oct 2023, 09:51 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আশুলিয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা : স্বামী-স্ত্রী গ্রেপ্তার

বহুল আলোচিত ঢাকার আশুলিয়ায় একই পরিবারের ৩ জনকে নৃশংসভাবে গলা কেটে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে হত্যাকাণ্ডের মূলহোতা সাগর আলী ও তার স্ত্রী ইশিতা বেগমকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

সোমবার সন্ধ্যায় গাজীপুরের শফিপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এদিন রাতে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

শনিবার রাতে সাভারের আশুলিয়ায় নিজ ফ্ল্যাটে পোশাক শ্রমিক দম্পতি ও তাদের একমাত্র সন্তানসহ একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা করা হয়।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মুক্তারুল হোসেন বাবুল, তার স্ত্রী শাহিদা বেগম ও তাদের ছেলে মেহেদী হাসান জয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।