Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

আল-শিফা হাসপাতাল থেকে ৩১ প্রিম্যাচিউর শিশু উদ্ধার

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
আল-শিফা হাসপাতাল থেকে ৩১ প্রিম্যাচিউর শিশু উদ্ধার

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, রোববার আল-শিফা হাসপাতাল থেকে ৩১ প্রিম্যাচিউর শিশুকে সফলভাবে উদ্ধার করেছে।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং জাতিসংঘের মানবিক বিষয়ক দপ্তরের সঙ্গে সমন্বয় করে তাদের স্থানান্তর করা হয়েছে। খবর বিবিসির।

 

এর আগে ডব্লিউএইচও এক বিবৃতিতে জানায়, হাসপাতালে এখনও ২৯১ জন রোগী রয়েছেন, যাদের মধ্যে ৩১ জন প্রিম্যাচুর শিশু।

 

বিবিসি বলছে, ইসরাইলি সামরিক বাহিনীর গাজা শহরের বৃহত্তম হাসপাতাল আল-শিফায় প্রবেশের কয়েক দিনের মধ্যেই শত শত লোক গাজা শহর ছেড়ে চলে গেছে।

 

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজায় শুরু হওয়া ইসরাইলের হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে।

  সূত্র;বিবিসি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।