Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

আল-শিফা হাসপাতালের আইসিইউর সব রোগীর মৃত্যু

admin • 19 Nov 2023, 08:11 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আল-শিফা হাসপাতালের আইসিইউর সব রোগীর মৃত্যু

ইসরায়েলের অবরোধের কারণে গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সব রোগী মারা গেছেন। শুক্রবার (১৭ নভেম্বর) হাসপাতালটির প্রধান আলজাজিরার কাছে এই তথ্য তুলে ধরেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।

 

এর আগে বুধবার (১৫ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছিল, আল-শিফার আইসিইউতে থাকা ৬৩ রোগীর ৪৩ জনের মৃত্যু হয়েছে। এবার মাত্র দুদিনের মাথায় বাকি সব রোগী মারা গেলেন।

 

হাসপাতালের পরিচালক মুহাম্মাদ আবু সালমিয়া বলেন, হাসপাতালে ভেতরে সাত হাজার মানুষ আটকা আছেন। চিকিৎসকরা এখনো রোগীদের চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করে চলেছেন। ইসরায়েলি বাহিনী কাউকে ঢুকতে বা বের হতে না দেওয়ায় হাসপাতালটি বড় কারাগার ও গণকবরে পরিণত হয়েছে।

 

তিনি বলেন, গত কয়েক দিন ধরে হাসপাতালটি ঘেরাও করে রেখেছে ইসরায়েলি সেনারা। এখন আমাদের কাছে কিছুই নেই। জ্বালানি, বিদ্যুৎ, খাবার, পানি কিছুই নেই। প্রতিমুহূর্তে মানুষের মৃত্যু হচ্ছে।

 

আল-শিফা হাসপাতালে হামাস যোদ্ধাদের গোপন সুড়ঙ্গ রয়েছে, এমন দাবি করে হাসপাতালটি ঘিরে রেখেছে ইসরায়েলের সেনারা। যদিও হামাসের পক্ষ থেকে ইসরায়েলের এ দাবিকে নাকচ করে দেওয়া হয়।

 

এমন পরিস্থিতির মধ্যে গত বুধবার (১৫ নভেম্বর) ইসরায়েলি সেনারা আকস্মিকভাবে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে। এরপর এই হাসপাতাল থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য অস্ত্র উদ্ধারের দাবি করেছে নেতানিয়াহু বাহিনী। যদিও ইসরায়েলের এমন দাবি নাকচ করে দিয়েছে হামাস।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।