Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

আল আকসা মসজিদে জুমার নামাজে ইসরায়েলের বাধা

admin • 03 Nov 2023, 05:15 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আল আকসা মসজিদে জুমার নামাজে ইসরায়েলের বাধা

হামাস–ইসরায়েল সংঘাতের প্রায় এক মাস হতে চলল। সংঘাতের পর চতুর্থ শুক্রবার আজ। গত শুক্রবারের মতো এবারও পবিত্র আল আকসা মসজিদে জুমার নামাজ পড়তে ইসরায়েলি বাধা আসে ফিলিস্তিনিদের ওপর।

 

এবার শুধু ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়নি, কাঁদানে গ্যাসও ছোড়া হয়েছে।

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা বলছে, পূর্ব জেরুজালেমের ওয়াদি আল জোজ এলাকায় জুমা পড়তে যাওয়া মুসল্লিদের ওপর কাঁদানে গ্যাস ছুড়ে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। এ কারণে অনেকেই নামাজে যেতে পারেননি।

   

ইসরায়েলি বাধার কারণে শুক্রবার পবিত্র আল আকসা মসজিদে জুমার নামাজ আদায় করতে পেরেছেন মাত্র ৫ হাজার মুসল্লি। সাধারণত এই মসজিদে জুমা আদায় করেন প্রায় ৫০ হাজার মানুষ। সে তুলনায় এই সংখ্যা খুবই কম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।