Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

আল-আকসায় ছাগল বলি দেওয়ার চেষ্টা ইহুদি তরুণীর,অতপরঃ

admin • 22 May 2024, 10:53 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আল-আকসায় ছাগল বলি দেওয়ার চেষ্টা ইহুদি তরুণীর,অতপরঃ

জেরুজালেম নগরীতে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদে বলি দেওয়ার উদ্দেশ্যে ছাগল নিয়ে প্রবেশের চেষ্টা করেছেন এক ইহুদি তরুণী। তিনি তার জামার নিচে ছাগলটি রেখেছিলেন।

 

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ওই তরুণী অন্তঃস্বত্তার ভান করে আল-আকসার ভেতরে যাওয়ার চেষ্টা করে। তবে পুলিশ কর্মকর্তারা ছাগলের ডাক শুনতে পান এবং তরুণীর জামার নিচে কোনো কিছু নড়তে দেখেন। এরপর ওই তরুণীকে গ্রেফতার করা হয়। এছাড়া ছাগলটিও দমবন্ধ হয়ে মারা যায়।

গত কয়েক বছর ধরে উগ্রবাদী ইহুদিরা জেরজালেম শহরের পবিত্র এ স্থানে প্রাণী বলি দেওয়ার চেষ্টা চালাচ্ছে। যেটি বিবলিক্যাল সময়ে হতো।

প্রত্যেক বছর পাসওভারের আগে আল-আকসা মসজিদে পশু বলি দেওয়ার চেষ্টা চালায় উগ্রবাদী ইহুদিরা। তবে দখলদার ইসরায়েলের কর্মকর্তারা এই অনুমতি দেয় না। কারণ তাদের ধারণা, আল-আকসায় পশু বলি দিতে দিলে পবিত্র এ স্থানের পবিত্রতা রক্ষার যে নীতি আছে সেটি লঙ্ঘন হবে এবং ওই অঞ্চল থেকে তাদের ওপর ব্যাপক চাপ আসবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।