Tuesday, 3 November 2026
শিরোনাম
দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার
এক্সক্লসিভ জাতীয়

আলুর কেজি ৫ টাকা, বিপাকে কৃষক

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
আলুর কেজি ৫ টাকা, বিপাকে কৃষক

বিরামপুর উপজেলায় ব্যাপক হারে আলু আবাদের ফলে এবার দাম নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে। বুধবার (১৪ মে) বিরামপুর শহরের পাইকারি বাজারে আলু বিক্রি হয়েছে মাত্র ৫ টাকা কেজি দরে। ক্রেতারা এসব আলু এখন পশু খাদ্য হিসাবে ক্রয় করছেন।

 

উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, এবার উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নে ২ হাজার ৫৯০ হেক্টর জমিতে ৬২ হাজার ১১৫ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে।

 

তবে স্থানীয়দের মতে, গত বছর আলুর উচ্চ মূল্য বিরাজ করায় উপজেলার কৃষকরা সরকারি হিসাবের অনেক বেশি জমিতে আলু রোপন করে। আর এই বিপুল পরিমাণ উৎপাদিত আলু নিয়ে কৃষকরা একরকম বিপাকে পড়েছে। বুধবার বিরামপুর পাইকারি কাঁচা বাজারে কার্টিনাল জাতের ছোট আকারের আলু ৬০ কেজি ওজনের বস্তা মাত্র ৩শ’ টাকা দরে বিক্রি হয়েছে।

 

খুচরা কাঁচা বাজারের দোকানী সাজ্জাদ হোসেন জানান, বড় আকারের কার্টিনাল জাতের আলু ৭/৮ টাকা কেজি এবং সর্বোচ্চ ভালো মানের ষাটাল জাতের আলু ১০/১২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

বিনাইল ইউনিয়নের মোহনপুর গ্রামের কৃষক জহির মণ্ডল জানান, গ্রামাঞ্চলের হাট-বাজারে বড় আকারের কার্টিনাল জাতের আলু ৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।