Tuesday, 3 November 2026
শিরোনাম
মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু আজ, যা যা লাগবে শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: উপদেষ্টা জাহেদ মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামতে মাইকিং করছে পুলিশ বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড
জেলার খবর সারা দেশ

আলমডাঙ্গা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
আলমডাঙ্গা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে আলমডাঙ্গা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১২ টায় হাইরোডস্থ এ কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। আপনারা জাতির বিবেক। যে কোন ঘটনা আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষ অবগত হয় ।

আমি বলবো একটা সমাজ পূণর্গঠনে সাংবাদিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ । কারণ একটা সংবাদ যদি একটা পত্রিকায় সঠিক ভাবে না এসে ভিন্নভাবে আসে। তাহলে কিন্ত এর প্রভাব অনেক দূর গড়াই ।আমি প্রায় ১ বছর হয়ে গেলো আলমডাঙ্গায় এসেছি। সাংবাদিকের কারোর কাছ থেকে নেগেটিভ নিউজ পাইনি।

সেজন্য আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইতিমধ্যে দুটি বড় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কেন্দ্রীক সাংবাদিকের নিকট থেকে অনেক সহযোগীতা পেয়েছি।

সামনের দিনগুলোতে আপনাদের এভাবেই সহযোগীতা কামনা করছি। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গার থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া। আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজমের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসভাপতি শেখ শফিউজ্জামান,আনোয়ার হোসেন,সিনিয়র সাংবাদিক প্রশান্ত বিশ্বাস, প্রেসক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক বশিরুল আলম, প্রচার সম্পাদক জাফর জুয়েল,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতিক বিশ্বাস। ।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি হাবিবুর রহমান রুনু, মৌলানা আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুল হক,তানভীর সোহেল,কে,এ মান্নান, সাংগঠনিক সম্পাদক কাইরুল ইসলাম মামুন,কোষাধ্যক্ষ সাজদুল হক মুনি,ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম সরোয়ার সদু, আইসিটি বিষয়ক সম্পাদক মীর ফাহিম ফয়সাল, ধর্মীয় বিষয়ক সম্পাদক গোলাম রহমান চৌধুরী,নির্বাহী সদস্য নাসির উদ্দিন,মহসিন আলী হোসেন,রানা আহম্মেদ,হাসিবুল ইসলাম,লাল্টু রহমান,সাব্বির আহম্মেদ রিজভী প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।