Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

আর্জেন্টিনার বিপক্ষে জয় উদযাপনে সৌদি আরবে রাষ্ট্রীয় ছুটি

admin • 22 Nov 2022, 11:23 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আর্জেন্টিনার বিপক্ষে জয় উদযাপনে সৌদি আরবে রাষ্ট্রীয় ছুটি

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে জয় পেয়েছে সৌদি আরব। এরপরই বুধবার (২৩ নভেম্বর) সব ধরনের সরকারি-বেসরকারি অফিস ছুটি ঘোষণা করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।

 

খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, ২৩ নভেম্বর সৌদি আরবে একটি সরকারী ছুটির দিন হবে। ফিফা বিশ্বকাপে তার ঐতিহাসিক জয় উদযাপনের জন্য এই ছুটি ঘোষণা করা হয়েছে।

   

খবরে বলা হয়েছে, এটি সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রের সমস্ত কর্মচারীর পাশাপাশি সারাদেশে সমস্ত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে।

 

প্রসঙ্গত, মঙ্গলবার কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শুরুতে গোল করে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল খেয়ে ২-১ ব্যবধানে হারে আর্জেন্টিনা।

 

শক্তি-সামর্থ্য, ঐতিহ্য, সাফল্য সব দিক থেকেই সৌদি আরবের চেয়ে যোজন-যোজন ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে তাই মনে হয়েছে।

   

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুর ৫ মিনিটের ব্যবধানে বিশ্বকে চমকে দেয় সৌদি আরব। মাত্র ৫ মিনিটের ব্যবধানে সালেহ আলসেহরি ও সালেম আল দাওসারির গোলে ২-১ গোলে এগিয়ে যায় সৌদি আরব। এরপর আর গোল দিতে না পারায় হার এড়ানো সম্ভব হয়নি মেসিদের।

 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।