Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

আর্জেন্টিনার জালে ব্রাজিলের ১০ গোল

admin • 11 Aug 2023, 11:03 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আর্জেন্টিনার জালে ব্রাজিলের ১০ গোল

আর্জেন্টিনা এবং এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ দেখা গেল চলমান দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপে।

টুর্নামেন্টটির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেনন্টিনা। যেখানে আলবিসেলেস্তেদের জালে গুনে গুনে ১০ গোল দিলেন সেলেসাওরা। দুর্দান্ত এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে সেমিফাইনাল নিশ্চিত করে ব্রাজিল।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় মধ্যরাতে মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ বিচ সকার দল। ম্যাচের শুরু থেকেই চিরপ্রতিদ্বন্দ্বীদের ওপর চড়াও হতে থাকে ব্রাজিল। শেষ পর্যন্ত আর্জেন্টিনার জালে ১০ বার বল জড়ায় ব্রাজিল। বিপরীতে একটি গোলও করতে পারেনি আর্জেন্টিনা।

১০ দলের এই টুর্নামেন্টে গ্রুপ ‘বি’তে ছিল ব্রাজিল-আর্জেন্টিনা। ব্রাজিল নিজেদের চার ম্যাচের চারটিতেই জয় পায়। তবে আর্জেন্টিনার চার ম্যাচে জয় কেবল একটিতে।

চিলির ইকুইকে গত ৫ আগস্ট শুরু হয় দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টটির পর্দা নামবে ১৩ আগস্ট ফাইনাল দিয়ে। ইতোমধ্যে শেষচার নিশ্চিত করেছে ব্রাজিল-চিলি ও প্যারাগুয়ে- কলম্বিয়া।

শনিবার ভোরে প্রথম সেমিতে মুখোমুখি হবে প্যারাগুয়ে-কলম্বিয়া। দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ব্রাজিল-চিলি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।