Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
খেলাধুলা

আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই মানেই বিশেষ কিছু। সাম্প্রতিক সময়ে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সঙ্গে ফুটবলে পেরে উঠছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কোপা আমেরিকা জয়ের পর মেসিরা জিতে নিয়েছে বিশ্বকাপও, অন্যদিকে ব্রাজিল ট্রফি জেতে না অনেক দিন ধরে। র‌্যাংকিংয়েও শীর্ষে আর্জেন্টিনা, সেখানে ব্রাজিল রয়েছে তিনে।

ফুটবলে না পারলেও ফুটসালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতে নিল ব্রাজিল। রোববার ভেনিজুয়েলার লা গুয়াইরা শহরের জোসে মারিয়া ভার্গাস ডোমে কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটসালের নবম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। সেখানে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারায় ব্রাজিল। কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটসালে এটি ব্রাজিলের অষ্টম শিরোপা।

৯ আসরের মধ্যে কেবল একটি আসরেই শিরোপা জিতেছে আর্জেন্টিনা। বাকি সব শিরোপাই ঘরে তুলেছে সেলেসাওরা। ফাইনালের শুরু থেকেই জমে ওঠে দুই দলের এই লড়াই। ম্যাচের ১৪তম মিনিটে ডি-বক্সের ভেতর হ্যান্ডবল করে বসেন আর্জেন্টিনার টমাস এসেবেডোর।

এরপর পেনাল্টি থেকে গোল করেন ব্রাজিলের থিয়াগুইনহো কানারিনহা। এই গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়। দিনের অন্য ম্যাচে চিলিকে ৩-২ গোলে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছে কলম্বিয়া। চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে ভেনিজুয়েলাকে পরাজিত করেছে পেরু।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।