Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

আরাভ খানকে নিয়ে এবার মুখ খুললেন সাবেক আইজিপি বেনজীর

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
আরাভ খানকে নিয়ে এবার মুখ খুললেন সাবেক আইজিপি বেনজীর

দেশজুড়ে আলোচিত দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানকে নিয়ে মুখ খুলেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি জানিয়েছেন, আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয় নামে আমি কাউকে চিনি না।

শনিবার (১৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বেনজীর আহমেদ এ কথা লেখেন।

 

তিনি লেখেন, সম্মানিত দেশবাসি,

আমি আপনাদের সবাইকে আশ্বস্ত ও সম্পূর্ণভাবে নিশ্চিত করতে চাই যে “আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয় “ নামে আমি কাউকে চিনি না । আমার সাথে তার এমনকি প্রাথমিক পরিচয়ও নাই।

 

এরপর তিনি লেখেন, আমি আমার ল’ এনফোর্সমেন্ট ক্যারিয়ার এর পুরোটা সময় খুনি, সন্ত্রাসী, ড্রাগ ব্যাবসায়ী, চোরাকারবারি, ভেজালকারী ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেছি কখনোই সখ্যতা নয়।

 

পরে জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাবেক আইজিপি লেখেন, ‘আপনাদের অফুরান ভালোবাসা, সমর্থন ও সহযোগীতার জন্য অশেষ কৃতজ্ঞতা।

 

উল্লেখ্য গত বুধবার (১৫ মার্চ) দুবাইয়ে আরাভ খান নামের এক স্বর্ণ ব্যবসায়ী শোরুম উদ্বোধন করেন। সেখানে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান, দিঘী ও হিরো আলমের মতো তারকারা। আর ওই শোরুমের মালিক আরাভ খান ওরফে রবিউল ইসলাম এক পুলিশ সদস্য হত্যা মামলার পলাতক আসামি। যা নিয়ে রীতিমত তোলপাড় সৃষ্টি হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।