Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

আরব আমিরাতে দ্বিতীয় মন্দির উদ্বোধন করলেন মোদি

admin • 14 Feb 2024, 10:09 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আরব আমিরাতে দ্বিতীয় মন্দির উদ্বোধন করলেন মোদি

উত্তর প্রদেশের অযোধ্যার পরে এবার পশ্চিম এশিয়ার মুসলিম রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) মন্দির উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার দুদিনের সফরের দ্বিতীয় দিনে আবু ধাবিতে বিএপিএস (বোচাসনবাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা)-এর উদ্যোগে তৈরি হিন্দু মন্দিরের উদ্বোধন করেন তিনি। সেখানে হাজির ছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার, বিবেক ওবেরয় এবং গায়ক শঙ্কর মহাদেবন।

আবু ধাবিতে এটিই প্রথম হিন্দু মন্দির। আরব আমিরাতে দ্বিতীয়। ওই দেশের বৃহত্তম শহর দুবাইয়ে রয়েছে একটি মন্দির।

প্রসঙ্গত, মোদি ক্ষমতায় আসার পরেই আবু ধাবিতে মন্দির গড়া নিয়ে আলোচনা শুরু হয়েছিল। ২০১৫ সালে ইউএই সফরে গিয়েছিলেন মোদি। তার পরই সে দেশের সরকার ঘোষণা করে, তারা হিন্দু মন্দির গড়ার জন্য ২০ হাজার বর্গমিটার জমি বরাদ্দ করবে।

আবু ধাবির শেখ জায়েদ হাইওয়ের পাশে আবু মুরেইখায় আগের দিন রাতেই প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত স্থানীয় ভারতীয়দের ‘আহলান মোদি’ প্রবাসী ভারতীয়দের উদ্দেশে মোদি বলেন, ‘আমি এখানে আমার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এসেছি। আমি মাটির গন্ধ নিয়ে এসেছি যেখানে আপনারা জন্মগ্রহণ করেছিলেন। একইসঙ্গে ১৪০ কোটি ভারতীয়দের বার্তাও এনেছি। সেই বার্তাটি হলো-ভারত আপনাদের ওপর গর্বিত।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।