Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

আরব আমিরাতকে উড়িয়ে দিল মেসির আর্জেন্টিনা

admin • 16 Nov 2022, 11:31 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আরব আমিরাতকে উড়িয়ে দিল মেসির আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয় আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাতে সাড়ে ৯টায় মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। প্রীতি ম্যাচে আরব আমিরাতকে ৫-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

   

আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই শক্তিশালী দল নামায় আর্জেন্টিনা। ইনজুরি কাটিয়ে এ ম্যাচে দলে ফিরেন ডি মারিয়া। শুরু থেকেই মাঠে ছিলেন মেসিও। মেসি-ডি মারিয়াদের নৈপুণ্যে বড় জয় পেতে বেগ পেতে হয়নি আকাশি-নীলদের।

 

দ্বিতীয়ার্ধের মত প্রথমার্ধেও দাপট ধরে রাখে আর্জেন্টিনা। ম্যাচের ১৭ মিনিটে আর্জেন্টিনাকে লিড এনে দেন জুলিয়ান আলভারেজক। মেসির বাড়ানো বল ডান পায়ের শটে বলে জড়ান তিনি। এর ৮ মিনিট পরই নিজেদের দ্বিতীয় গোল পায় আলবিসিলেস্তারা। আকুনার ক্রস থেকে বাম পায়ের জোরালো শটে বল জালে জড়ান তিনি। ম্যাচের ৩৬ মিনিটে আর্জেন্টিনাকে ৩-০ গোলে এগিয়ে নেন ডি মারিয়া।

 

বিরতিতে যাওয়ার আগে ম্যাচে গোলের দেখা পান লিওনেল মেসি। ডি বক্সের সামনে ডি মারিয়ার সঙ্গে ওয়ান টু ওয়ান করে বক্সের মধ্যে ঢুকে ডান পায়ে দূরের পোস্টে শট নেন। বল উপরের অংশ দিয়ে জালে জড়ায়। মেসির গোলের মধ্য দিয়ে ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

 

আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু হবে আর্জেন্টিনার। গ্রুপ 'সি'তে তাদের বাকি দুই প্রতিপক্ষ পোল্যান্ড ও মেক্সিকো।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।