আরও ৭টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার। বুধবার (৩ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
এতে জানানো হয়, সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দেয়া সাপেক্ষে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে তথ্য অধিদপ্তর থেকে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
নিবন্ধনের অনুমতি পাওয়া অনলাইন নিউজ পোর্টালগুলো হলো, ম্যাজিকবাংলাটিভি ডটকম, রাজনীতি ডটকম, বাংলাদেশটাইমস ডটকম, জনতার আদালত ডটকম, সিমিনিউজ ডটকম, এমকেপ্রতিদিন ডটকম, সিটিজিনিউজ ডটকম।





