Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

আরও দক্ষ কর্মী নিয়োগ দিতে এরিয়েল গ্রুপকে রাষ্ট্রদূতের অনুরোধ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
আরও দক্ষ কর্মী নিয়োগ দিতে এরিয়েল গ্রুপকে রাষ্ট্রদূতের অনুরোধ

এরিয়েল গ্রুপের অঙ্গীভূত ইন্টার ইঞ্জিনিয়ারিং কোম্পানির উজবেকিস্তানে কাসখানন্দারিয়া অঞ্চলের কারশিতে গ্যাস প্ল্যান্টে আরও দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগ দিতে অনুরোধ করেছেন তাসখন্দে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম।

 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে তাসখন্দের বাংলাদেশ দূতাবাসে এরিয়েল গ্রুপের চেয়ারম্যানের উপদেষ্টা ইলখম আক্রামভ বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতকালে এ অনুরোধ করেন তিনি।

বৈঠক নিয়ে রাষ্ট্রদূত জানান, এরিয়েল গ্রুপের অঙ্গীভূত ইন্টার ইঞ্জিনিয়ারিং কোম্পানির উজবেকিস্তানে কাসখানন্দারিয়া অঞ্চলের কারশিতে গ্যাস প্ল্যান্টে তিন শতাধিক দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগ করেছে।

সাক্ষাতে ওই কোম্পানিতে আরও বেশি সংখ্যক দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য কোম্পানির উপদেষ্টা ও পরিচালককে অনুরোধ করেছি।

   

সাক্ষাতে এরিয়েল গ্রুপের মহাপরিচালক লাজিজ আল্লানাযারভ উপস্থিত ছিলেন।

   

উল্লেখ্য, এরিয়েল গ্রুপ বাংলাদেশের ভোলা, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন স্থানে গ্যাস অনুসন্ধান ও খনন কার্যক্রমে নিয়োজিত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।