Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আম বিক্রি থামাতে নতুন ষড়যন্ত্র করছে জামায়াত-শিবির: তারেক রহমান

admin • 16 May 2026, 03:51 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আম বিক্রি থামাতে নতুন ষড়যন্ত্র করছে জামায়াত-শিবির: তারেক রহমান

আমের ব্যবসার বিরুদ্ধে সংঘবদ্ধ প্রচারণা চলছে বলে স্যোশাল মিডিয়ায় অভিযোগ করেছেন আমজনতার দলের সদস্য সচিব মোঃ তারেক রহমান।  জামায়াতে ইসলামীর লোকজন নাকি তাকে হয়রানি করছে-এমন অভিযোগ করে তিনি শনিবার (১৬ মে) এক ফেসবুক পোস্টে জানিয়েছেন। 

 

পোস্টে তারেক রহমান লেখেন, ‘জামাতিদের নতুন ষড়যন্ত্র বিভিন্ন গ্রুপ পেজে আমার নাম্বার টা দিয়ে হয়রানি করছে। ৩ দফায় ষড়যন্ত্র করে বিক্রি থামাতে না পেরে এগুলো করছে রাজাকারদের উত্তরসূরীরা।’

আম কেনার আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, ‘যারা আম নেবেন, সরাসরি হোয়াটসঅ্যাপ এ মেসেজ করবেন। এই সময়ের সেরা হিমসাগর আম গুলো দেব ইনশাআল্লাহ।’

 

পোস্টের শেষে নিজের হোয়াটসআপ নাম্বারটি যুক্ত করে দেন এ নেতা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।