Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

আম গাছে ঝুলছিল নৈশ প্রহরীর লা'শ

admin • 20 Apr 2025, 05:17 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আম গাছে ঝুলছিল নৈশ প্রহরীর লা'শ

কুষ্টিয়ার কুমারখালীতে আম গাছ থেকে স্বাধীন হোসেন (২৪) নামে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার সোন্দাহ নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আম গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

স্বাধীন নন্দলালপুর ইউনিয়নের নন্দলালপুর মাঠপাড়া এলাকার আকমল হোসেনের ছেলে। তিনি সোন্দাহ নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী হিসেবে কাজ করতেন।

 

স্থানীয়রা জানান, রোববার ফজরের নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে তারা সোন্দাহ নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আম গাছে ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেন তারা। ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন কুমারখালী থানা পুলিশের একটি দল।

 

তবে তিনি আত্মহত্যা করেছেন, নাকি খুন হয়েছেন সে সম্পর্কে কিছু জানা যায়নি।

 

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, ‘নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।