Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

আমিরাতে বজ্রসহ ভারী বৃষ্টি

admin • 18 Nov 2023, 07:24 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আমিরাতে বজ্রসহ ভারী বৃষ্টি

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে বজ্রসহ ভারী বৃষ্টি হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৭ নভেম্বর) সকাল থেকেই দুবাই, শারজাহ ও আজমানসহ প্রায় সব জায়গায় বৃষ্টি হয়।

দুবাই ইনভেস্টমেন্ট পার্ক (ডিআইপি), আল বারশা, নাদ আল শেবা, সিলিকন ওয়েসিস, বিজনেস বে, জুমাইরাহ এবং আশপাশের এলাকাসহ দুবাইয়ের অনেক অংশে ভারী বর্ষণের খবর পাওয়া গেছে।

দেশটির আবহাওয়া অফিস জানায়, আবুধাবি ও ফুজাইরার কিছু অংশেও মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজির জারি করা হলুদ ও কমলা সতর্কতা অনুযায়ী, আমিরাত জুড়ে আরও বৃষ্টি হতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।