Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত

admin • 01 Apr 2026, 12:09 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ প্রদেশে ড্রোন হামলার ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএমের বরাতে এ তথ্য জানায় আলজাজিরা।

আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন লক্ষ্য করে হামলা হলে সেটি মাঝ আকাশে ধ্বংস করা হয়। তবে ওই ড্রোনের ভাঙা অংশ বা স্প্লিন্টার ফুজাইরাহ প্রদেশের আল রিফা এলাকার একটি খামারের ওপর আছড়ে পড়ে।

খামারে কর্মরত অবস্থায় ড্রোনের টুকরোর আঘাতে ওই বাংলাদেশি প্রাণ হারান। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি। আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই ঘটনার তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

আঞ্চলিক উত্তেজনার জেরে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।