Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস শিক্ষা পড়াশোনা

আবির-হৃদয়ের নেতৃত্বে ইবি ফটোগ্রাফি সোসাইটি

admin • 31 May 2023, 05:20 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আবির-হৃদয়ের নেতৃত্বে ইবি ফটোগ্রাফি সোসাইটি

আগামী এক বছরের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ফটোগ্রাফি সোসাইটির নতুন কমিটি গঠিত হয়েছে। নয়া কমিটিতে সভাপতি হিসেবে আল ফিকহ এন্ড লিগাল স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নাসির উদ্দীন আবির এবং সাধারণ সম্পাদক হিসেবে উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের হৃদয় তালুকদারকে নির্বাচিত করা হয়।

বুধবার (৩১ মে) সংগঠনটির উপদেষ্টা আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কে.এম. শরফুদ্দিন উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি পদে আহমেদ জুবায়ের, যুগ্ম সাধারন সম্পাদক পদে মাহমুদুল হাসান মোয়াজ, তন্ময় হাফিজ, মইনুল ইসলাম, মো. সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে সিরাজউজ জামাল গালিব, ফাহিম ফয়সাল, দপ্তর সম্পাদক পদে নাঈম ইসলাম, মতিউর রহমান ও শরিফুল ইসলাম মজুমদার, কোষাধাক্ষ পদে এস.কে. শামীম রেজা ও মোহাম্মদ রেদওয়ান খান, আইটি সম্পাদক পদে হাসিন ইনতাসিফ অর্প,

 

পরিকল্পনা ও প্রদর্শনী সম্পাদক পদে ইমন হোসাইন ও শাওয়ানা শামীম, প্রকাশনা সম্পাদক পদে মোতালেব বিশ্বাস লিখন ও বনি আমিন, মানব সম্পদ পদে শাহরিয়ার নাফিস রনি, বিজ্ঞাপন সম্পাদক পদে ফারহানা ইবাদ ও মাহবুবুর রহমান, চিত্রনাট্য লেখক অতিথি সেবক সম্পাদক পদে লামিয়া হোসাইন নির্বাচিত হয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।