Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

আবারো উত্তপ্ত মণিপুর, নিহত কমপক্ষে ১৩

admin • 04 Dec 2023, 08:05 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আবারো উত্তপ্ত মণিপুর, নিহত কমপক্ষে ১৩

 আবারো সহিংসতা ছড়িয়ে পড়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে। রাজ্যের টেংনুপাল জেলায় দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

 

কর্মকর্তারা সোমবার (৪ ডিসেম্বর) সংবাদমাধ্যম পিটিআইকে এমনটি জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, এই রাজ্যে প্রায় সাত মাস ধরে চলা সংঘাতে ১৫০ জনেরও বেশি মানুষ নিহত এবং ৫০ হাজারের বেশি বাস্তুচ্যুত হয়েছে। খবর ডেকান হেরাল্ড।

   

এর আগে চলতি বছরের ১৩ জুন সহিংসতায় এই রাজ্যে কয়েকজন নারীসহ অন্তত ১১ জন নিহত হন। রাজ্যের রাজধানী ইমফলের পূর্ব দিকে অবস্থিত খামেনলোক এলাকায় সহিংসতার মধ্যে অগ্নিকাণ্ডের ফলে এই হতাহতের ঘটনা ঘটেছে। ১৩ জুন রাতে এই সহিংসতার ঘটনা ঘটে।

   

প্রসঙ্গত, গত মে মাসের শুরুতে এই রাজ্যে আদিবাসী মেতাই সম্প্রদায়কে বিশেষ মর্যাদা দেয়া নিয়েই সংঘাতের শুরু। কুকি সম্প্রদায়ের দাবি, এর মধ্য দিয়ে বিভিন্ন ক্ষেত্রে বাড়তি সুযোগ-সুবিধা পাবে মেতাইরা। রাজ্যটিতে চলমান সংঘাতে এরই মধ্যে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শত শত মানুষ। আর বাস্তুচ্যুত হয়েছেন হাজারো মানুষ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।