Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক এক্সক্লসিভ

আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

admin • 03 Dec 2023, 06:32 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

শক্তিশালী ভূমিকম্পে আবারও কেঁপে উঠল ফিলিপাইন। রোববার (৩ নভেম্বর) দেশটিতে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের (জিএফজেড) বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

   

এতে বলা হয়েছে, ফিলিপাইন দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জিএফজেড বলছে, এর উৎপত্তি স্থাল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তবে রোববারের ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

     

এর আগে, গতকাল শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৭ মিনিটের দিকে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে জাপানেও সুনামি সতর্কতা জারি করা হয়।

   

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারে’ অবস্থিত ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা রিং অব ফায়ারকে বিশ্বের সবচেয়ে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির সক্রিয় অঞ্চল হিসেবে শনাক্ত করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।