Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

আফগানিস্তানে ১০ বছরের বেশি বয়সী মেয়েদের স্কুলে যাওয়া নিষেধ

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
আফগানিস্তানে ১০ বছরের বেশি বয়সী মেয়েদের স্কুলে যাওয়া নিষেধ

আফগানিস্তানের কয়েকটি প্রদেশে ১০ বছরের বেশি বয়সী মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসে অংশ নেওয়া নিষিদ্ধ করেছে স্থানীয় তালেবান কর্মকর্তারা।  রবিবার (আগস্ট ০৬) বিবিসি ফারসি বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি তালেবান শাসিত শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা গজনি প্রদেশের স্কুল ও স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কর্মসূচির প্রধানদের বলেছেন, ১০ বছরের বেশি বয়সী মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে পড়ার অনুমতি নেই।

এতে আরও বলা হয়, কিছু এলাকায় প্রচার ও নির্দেশনা মন্ত্রণালয় (যা পূর্বে নারী বিষয়ক মন্ত্রণালয় হিসেবে পরিচিত ছিল) মেয়েদের স্কুল প্রধানদের অনুরোধ করেছিল যে, তৃতীয় শ্রেণির ওপরে অধ্যয়নরত মেয়েদের বাড়িতে পাঠিয়ে দিতে।

পূর্ব আফগানিস্তানের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী বিবিসিকে জানায়, তাদের বলা হয়েছিল যে মেয়েদের বয়স ১০ বছরের বেশি তারা স্কুলে প্রবেশ করতে পারবে না।

এর আগে গত বছরের ডিসেম্বরে নারীদের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে তালিবান। সে সময় বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি জাতিসংঘ এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।