Wednesday, 4 November 2026
শিরোনাম
স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
আর্ন্তজাতিক

আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট হলেন লেবাননের বিচারক

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট হলেন লেবাননের বিচারক

আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন লেবাননের বিচারক নাওয়াফ সালাম। আন্তর্জাতিক বিচার আদালত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

 

আগামী ৩ বছর এই দায়িত্বে থাকবেন তিনি। তার নেতৃত্বেই ১৫ সদস্যের বিচারক ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলার বিচার করবেন। ২০১৮ সাল থেকে তিনি আন্তর্জাতিক বিচার আদালতের সদস্য হিসেবে কাজ করছেন।

 

এর আগে ১০ বছর তিনি জাতিসংঘে লেবাননের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন।

 

এছাড়া উগান্ডার বিচারক জুলিয়া সেবুটিন্ডে আইসিজে'র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।