Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে কোয়ার্টারে মঞ্চে ইবি

admin • 08 Feb 2024, 09:44 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে কোয়ার্টারে মঞ্চে ইবি

যায়িদ বিন ফিরোজ, ইবি প্রতিনিধি:

পরপর দুইটি ম্যাচ জয়ের মাধ্যমে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এ অংশ নেওয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্রিকেট টিম। প্রথমে পাবিপ্রবিকে ৮ উইকেটে ও পরে বাকৃবিকে ১৬ রানে হারিয়ে গ্রুপ-বি চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে ইবি।

 

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারী) নিজেদের দ্বিতীয় ম্যাচে বাকৃবির সাথে টসে জিতে ব্যাট করতে নামে ইসলামী বিশ্ববিদ্যালয়। শুরুতেই উইকেট হারালেও জুলকার নাঈন দোলনের ঝড়ো ব্যাটিং-এ উড়ন্ত সূচনা পায় ইবি। দোলনের অসাধারণ ৪৬ রানের সাথে জুটি গড়েন প্রান্ত। প্রান্তর ২১ রান, ফয়সালের ১৯ এবং নূরের ১৭ রানের উপর ভর করে ১০ ওভারে রান দাঁড়ায় ৫ উইকেটে ১১৫।

 

১১৬ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। নাজমুলের আক্রমণাত্মক বোলিং এর কাছে পরাস্ত হতে থাকে বাকৃবি। এক ওভারে দুই উইকেট হারানোর পর চাপে পড়ে যায় বাকৃবি। শেষ পর্যন্ত ১০ ওভারে ৯৩ রান করতে সক্ষম হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ফলে ২২ রানের জয় তুলে নেয় ইসলামী বিশ্ববিদ্যালয়।

 

অনবদ্য ৪৬ রান করায় ম্যাচসেরা নির্বাচিত হন বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের ২১-২২ বর্ষের শিক্ষার্থী দোলন। টানা দুই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ইসলামী বিশ্ববিদ্যালয়। আগামী ১০ ফেব্রুয়ারী খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইসলামী বিশ্ববিদ্যালয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।