Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

আন্তঃদেশীয় ট্রেনের ভাড়া বাড়ল, কার্যকর শনিবার থেকে

admin • 30 Jun 2023, 05:35 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আন্তঃদেশীয় ট্রেনের ভাড়া বাড়ল, কার্যকর শনিবার থেকে

ঢাকা থেকে ভারতের কলকাতা, নিউ জলপাইগুড়ি এবং খুলনা থেকে কলকাতা রুটের তিন আন্তঃদেশীয় ট্রেনের ভাড়া বেড়েছে। ভাড়া বৃদ্ধির কারণ হিসেবে ডলারের দাম ও ট্রাভেল ট্যাক্স বৃদ্ধির কথা বলা হয়েছে। আগামীকাল ১ জুলাই থেকে নতুন ভাড়া কার্যকর হবে।

সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে উপ-পরিচালক (ইন্টারচেঞ্জ) মোহাম্মদ মিহরাবুর রশিদ খাঁন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

নতুন আদেশ অনুযায়ী মৈত্রী এক্সপ্রেসের ঢাকা টু কলকাতা এসি সিটের ভাড়া, ট্রাভেল ট্যাক্স ও ভ্যাটসহ মোট ৪ হাজার ৭৯৫ টাকা। এসি চেয়ারের ভাড়া, ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ৩ হাজার ৫৩০ টাকা।

খুলনা থেকে কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেসের এসি সিটের ভাড়া, ট্রাভেল ট্যাক্সসহ মোট ২ হাজার ৯০০ টাকা। এসি চেয়ারের ভাড়া, ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ২ হাজার ২৬৫ টাকা।

ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি রুটের মিতালী এক্সপ্রেসের এসি বার্থের ভাড়া, ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ মোট ৬ হাজার ৫৭০ টাকা, এসি সিটের ভাড়া, ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ মোট ৪ হাজার ১৭৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া, ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ২ হাজার ২৬৫ টাকা।

শূন্য থেকে ৫ বছর পর্যন্ত শিশুর ভাড়া বড়দের ভাড়ার ৫০ শতাংশ ধরা হবে। আগামী ১ জুলাই থেকে নতুন ভাড়া কার্যকর করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।