Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

আদম তমিজির বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা

admin • 18 Nov 2023, 07:21 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আদম তমিজির বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা

ব্যবসায়ী ও রাজনীতিক আদম তমিজি হকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানায়। মামলায় রাষ্ট্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগ আনা হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান।

   

তিনি বলেন, ‘গত ১৫ নভেম্বর ব্যবসায়ী আদম তমিজি হকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়েছে। উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম এই মামলার বাদি। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে।’

 

মামলার অভিযোগ সম্পর্কে সিদ্দিকুর রহমান বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে অপমান, অপদস্থ করার অভিযোগ এসেছে আদম তমিজি হকের বিরুদ্ধে। এছাড়া সে রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচার প্রচারণা সংক্রান্ত অভিযোগও রয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।