Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আজ বায়ুদূষণের শীর্ষে ঢাকা

admin • 16 Feb 2024, 10:25 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আজ বায়ুদূষণের শীর্ষে ঢাকা

বায়ুদূষণের তালিকায় আজও শীর্ষ অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার বাতাসের মানের স্কোর হচ্ছে ২৩৯। এর অর্থ দাঁড়ায় এখানকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা ১৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সূচকে অনুযায়ী, দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরটির স্কোর হচ্ছে ২২৩ অর্থাৎ সেখানকার বায়ুর মানও ‘ খুবই অস্বাস্থ্যকর’।

এদিকে, ভারতের দিল্লির দূষণ স্কোর ২১৩ অর্থাৎ সেখানকার বায়ুর মানও ‘ খুবই অস্বাস্থ্যকর’।

উল্লেখ্য, স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।