মসজিদে আজান দেওয়ার সময় সাবেক এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ রোববার এমন ঘটনা ঘটেছে ভারতের জম্মু-কাশ্মীরের বারমুল্লায়। এ ঘটনার পর ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাশ্মীর পুলিশ জানায়, বারামুল্লার গান্টমুল্লায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোহম্মদ শফিকে আজান দেওয়ার সময় গুলি করে হত্যা করা হয়।
গত কয়েক মাসে কাশ্মীরে পুলিশদের ওপর হামলার ঘটনা বেড়েছে। এমন পরিস্থিতিতে উপত্যকাটিতে যানবাহন ও পথচারীদের তল্লাশি জোরদার করা হয়েছে। শ্রীনগরের সমস্ত প্রধান সড়ক এবং শহরের বহির্গমন পয়েন্টগুলোতে ভ্রাম্যমাণ চেকপোস্ট বসানো হয়েছে।





