Thursday, 5 November 2026
শিরোনাম
লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
এক্সক্লসিভ

আগারগাঁও থেকে সিসি ক্যামেরায় ইসির নজর গাজীপুরে

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
আগারগাঁও থেকে সিসি ক্যামেরায় ইসির নজর গাজীপুরে

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে গাজীপুর সিটি নির্বাচনে সব কেন্দ্রের ভোট পরিস্থিতির ওপর নজর রাখছে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থাপিত সিসি ক্যামেরা পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ভোট দেখছেন নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

পৌনে ১২ লাখ ভোটারের গাজীপুর সিটি নির্বাচনে ৪৮০ কেন্দ্রে ভোট চলছে। বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে।

 

সকাল থেকেই সিসি ক্যামেরায় নজর রাখছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান। কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন এ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও সুন্দরভাবে করার বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

 

ইসির ‘আইডিয়া প্রকল্পে’র প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েমের নেতৃত্বে আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল রয়েছে। তাতে জননিরাপত্তা বিভাগ, পুলিশ হেডকোয়ার্টার, বিজিবি, র‌্যাব ও আর্মড পুলিশের প্রতিনিধিরা রয়েছেন। তারা আগারগাঁও নির্বাচন ভবন থেকে এ নির্বাচন মনিটর করছেন।

 

রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম জানান, গাজীপুরে প্রতি কেন্দ্রে এবং কক্ষে একটি করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ইভিএমে সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধানের জন্য প্রস্তুতি হিসেবে প্রতি কেন্দ্রে একজন করে মোট ৪৮০ জন ট্রাবলশ্যুটার, প্রতি দুই কেন্দ্রে একজন করে মোট ২৪০ জন (ভ্রাম্যমাণ) টেকনিক্যাল এক্সপার্ট, ১৪ জন সহকারী প্রোগ্রামার এবং চারজন প্রোগ্রামার রয়েছেন।

 

ইসির নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা জানান, কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

 

ইসির আইডিইএ প্রকল্পের জুনিয়র কমিউনিকেশন কনসালটেন্ট শফিকুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের পঞ্চম তলায় কন্ট্রোল রুমে সকাল ৮টা থেকে সিসি ক্যামেরার মাধ্যমে সিটি নির্বাচন মনিটরিং করা হচ্ছে। মোট ৪ হাজার ৪৩৫টি সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

তিনি বলেন, ১৮টি ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে একই সাথে ৪৬৬টি সিসি ক্যামেরায় ৪৬৬টি ভোট কক্ষ পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতি ডিসপ্লে দশ সেকেন্ড পরপর অটো রোটেড করে ৪ হাজার ৪৩৫টি কেন্দ্রের ভোট গ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। সিটি নির্বাচনে অস্থায়ী ভোট কক্ষ রয়েছে ৪৯১টি।

আর/মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।