Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আগামীকাল পবিত্র শবে কদর

admin • 05 Apr 2024, 10:36 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আগামীকাল পবিত্র শবে কদর

আগামীকাল পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। শনিবার (৬ মার্চ) দিবাগত রাতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হবে এটি। আরবি দিন যেহেতু সূর্যাস্ত থেকে শুরু হয় তাই সন্ধ্যার পর থেকেই পবিত্র শবে কদরের মাহেন্দ্রক্ষণ এসে হাজির হবে মুসল্লিদের কাছে।

পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছিল পবিত্র কোরআন। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানেরা মসজিদসহ বাসা-বাড়িতে ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন। এ রাতে নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির, দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শবে কদরের রজনী কাটাবেন তারা।

শবে কদরের সম্মানে ‘সূরা আল-কদর’ নামে একটি পূর্ণাঙ্গ সূরাও নাজিল হয়েছে। সেখানে বলা হয়েছে, লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, এটি হাজার মাসের চেয়েও উত্তম এবং এ রাতে ফেরেশতারা আল্লাহর নির্দেশে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। এ রাতে ফজর পর্যন্ত প্রশান্তি বর্ষিত হয়। (সূরা আল-কদর, আয়াত: ১-৫)

পবিত্র শবে কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলসহ বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিওগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। রোববার (৭ এপ্রিল) সরকারি ছুটি থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।