Wednesday, 4 November 2026
শিরোনাম
নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত
এক্সক্লসিভ জাতীয়

আগামীকাল থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
আগামীকাল থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু

আগামীকাল সোমবার থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু করবে। তবে আগামীকাল ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন ও ১৩ আগস্ট থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল, কমিউটার ট্রেন এবং ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন পর্যায়ক্রমে চলবে।

রোববার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আগামীকাল সোমবার থেকে ট্রেন চলাচল শুরু হলেও ১৫ আগস্ট থেকে আন্তঃনগরসহ পুরো দমে ট্রেন চলবে।

রেলওয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। আন্তঃনগর ট্রেনের টিকিট আগামীকাল বিকাল ৫টা থেকে ক্রয় করা যাবে।

কোটা সংস্কারের আন্দোলনে সহিংসতা ঘিরে গত ১৯ জুলাই থেকে সারাদেশে যাত্রীবাহী, মালবাহী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ১৩ দিন পর ১ আগস্ট স্বল্প দূরত্বে চলাচলকরা ট্রেন চালু করা হলেও শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন শুরু হলে আবার বন্ধ করে দেওয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।