Thursday, 3 September 2026
শিরোনাম
অর্থ-বাণিজ্য জাতীয়

আগামীকাল আন্তর্জাতিক কাস্টমস দিবস |

admin • 25 Jan 2023, 07:53 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আগামীকাল আন্তর্জাতিক কাস্টমস দিবস |

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আগামীকাল বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হচ্ছে। এ বছর এই দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ভবিষ্যৎ প্রজন্মের লালনঃ কাস্টমসে জ্ঞানচর্চা ও উত্তম পেশাদারিত্বের বিকাশ’।

এদিকে, দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পৃথক বাণী দিয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় রাজধানীর একটি হোটেলে এক সেমিনারের আয়োজন করেছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন এফবিসিসিআই’র সভাপতি মোঃ জসিম উদ্দিন। এতে সভাপতিত্ব করবেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।