Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
এক্সক্লসিভ

আখাউড়ায় স্ত্রীর চুল কেটে নির্যাতন, স্বামী গ্রেফতার

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
আখাউড়ায় স্ত্রীর চুল কেটে নির্যাতন, স্বামী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্ত্রীর চুল কেটে নির্যাতনের ঘটনায় স্বামী দীন ইসলাম দেলুকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ।  বুধবার (৬ মে) দিবাগত রাতে নরসিংদী সদর খালপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

দীন ইসলাম দেলু উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের ইসহাক মিয়ার ছেলে। তিনি পেশায় নরসুন্দর কর্মী।

 

পুলিশ জানায়, মঙ্গলবার (৫ মে) আখাউড়ার রামধননগর গ্রামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে মারধর ও তার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ ওঠে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে আখাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, ঘটনার ১২ঘন্টার মধ্যে অভিযুক্ত দীন ইসলাম দিলুকে মোবাইল ট্রাকিং এর মাধ্যমে নরসিংদী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।