Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

আকাশ থেকে পড়ল টেনিস বল আকারের শিলা, আহত শতাধিক

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
আকাশ থেকে পড়ল টেনিস বল আকারের শিলা, আহত শতাধিক

বৃষ্টির মধ্যে হঠাৎ করেই আকাশ থেকে পড়তে থাকে শিলা। তবে এই শিলা বৃষ্টি দেখে অনেকে অবাক হয়ে যান। কারণ মাটিতে যেসব শিলা পতিত হচ্ছিল— সেগুলোর একেকটির আকার ছিল টেনিস বলের সমান।

বৃহস্পতিবার (২০ জুলাই) ইতালির ভেনেতো অঞ্চলের শহর ও গ্রামে এ শিলা বৃষ্টি হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

হঠাৎ এই বৃহৎ আকারের শিলা দেখে স্থানীয় প্রশাসনও অবাক হয়। শিলা বৃষ্টি শেষ হওয়ার পর দেশটির জরুরি পরিষেবার কাছে কমপক্ষে ৫০০টি কল আসে। তাদের সবাই জানান, শিলার আঘাতে তাদের বাড়ি-ঘর বা অন্যান্য জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ কেউ আহত হওয়ার খবরও জানান।

https://twitter.com/i/status/1681752244738306049

শিলার এমন অস্বাভাবিক আকার দেখে অনেকে মোবাইলে ভিডিও ধারণ করেন। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। জানা গেছে, কয়েকটি শিলার আকার ডায়ামিটারে ১০ সেন্টিমিটার পর্যন্ত ছিল।

সাধারণ মানুষ সবচেয়ে বেশি আহত হয়েছেন জানালার কাঁচ ভেঙে। এছাড়া শিলার আঘাতে অসংখ্য গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইতালিতে যখন শিলা ঝড় ও বৃষ্টি দেখা গেল— ঠিক তখনই ইউরোপের কয়েকটি দেশ অসহনীয় তাপমাত্রায় পুড়ছে। এছাড়া ইতালিতেও তীব্র দাবদাহ দেখা গেছে। ইউরোপে আবহাওয়ার এমন বিরূপ আচরণের বিষয়টি ভাবাচ্ছে বিজ্ঞানীদের।

সূত্র: সিএনএন

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।