Thursday, 3 September 2026
শিরোনাম
মতামত

'আইনজীবী হিসেবে নিজের পরিচয়ের প্রতি সম্মান করুন‌'

admin • 01 Jun 2023, 07:51 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
'আইনজীবী হিসেবে নিজের পরিচয়ের প্রতি সম্মান করুন‌'

একজন আইনজীবীর সন্তান হিসেবে আমি সেই ছোটবেলা থেকে দেখে এসেছি উকিলরা মারামারি করে! এইটা কিভাবে সম্ভব?! কারও রাজনৈতিক আদর্শ নিয়ে সমস্যা, কারো ব্যক্তিগত সমস্যাকে রাজনৈতিক সমস্যায় পরিণত করা, নিজের ক্ষমতা প্রদর্শন করা ইত্যাদি ইত্যাদি।

 

আইনজীবী পরিচয় দিয়ে মেধাভিত্তিক বুদ্ধি ভিত্তিক পেশায় থেকে কিভাবে গায়ে হাত তোলার সংস্কৃতি আপনাদের প্রতিদিনের জীবন হয়ে যায়? কিসের রাজনীতি করেন আপনারা? কার জন্য রাজনীতি করেন? কার জন্য মারামারি করেন? প্রতিদিন যাদের সাথে দেখা হচ্ছে তাদের সাথে করতেছেন মারামারি? কত লাভ হচ্ছে আপনাদের?

 

কত টাকা ইনকাম বাড়তেছে আপনাদের? কত শক্তিশালী হচ্ছেন আপনারা? এভাবেই চলতে থাকবে? কেউ কি বলবে না যে এবার থামেন! কারও একটু বিবেক জাগ্রত হচ্ছে না?

 

আপনারা কি সত্যিই বিজ্ঞ? কোটের ভিতর হুমকি ধামকি ঠেলাঠেলি ধস্তাধস্তি! আপনাদের সম্মান আছে? সম্মান আসলে চান আপনারা? আইনজীবীদের রাজনীতি মানে কি গায়ে হাত তোলা রাজনীতি? কষ্ট লাগে বুঝলেন। বাবার পেশাকে আঁকড়ে ধরার চেষ্টা করেছি ত, এসব দেখলে খুব কষ্ট লাগে!

 

 কোর্ট  এর ভিতরে হাজারো  সমস্যা  ( প্রবলেম)। বার কাউন্সিলে হাজারো প্রবলেম (সমস্যা) । সেদিকে কারো কোন খেয়াল নাই। কিছু করেও না। শুধু মারামারি! গালাগালি! হাসপাতালে পাঠানো! এসব আইনজীবীদের কাজ?!

 

আশেপাশের মানুষগুলোর রাজনৈতিক আক্রমণের শিকার হওয়া ভালো লাগে না। আপনারা আলোচনা টেবিলে বসে সকল সমস্যার সমাধান করবেন। কোর্টের রুমের ভিতর হাতাহাতি মারামারি করলে আইনজীবী হিসেবে পরিচয় দিবেন না। আপনি আইনজীবী না! আপনি মাস্তান! আপনি/আপনারা সন্ত্রাসী!

 

আপনার যদি মনে হয় আপনার সাথে অন্যায় হয়েছে আইনগত ভাবে আপনাকে মোকাবেলা করতে হবে। আইনজীবী হিসেবে আইন হাতে তুলে নেওয়া সুযোগ নেই। দয়া করে থামুন।

 

আইনজীবী হিসেবে নিজের পরিচয় প্রতি সম্মান প্রদর্শন করুন। সমাজের সাধারণ মানুষের কাছে আইনজীবীদের সম্পর্কে যেন বিরূপ ধারণা না হয় এ বিষয়ে সচেতন থাকুন। আপনি আইনজীবী, সমাজের বিবেক! নিজেদের পেশার মর্যাদার ব্যাপার একটু ভেবে দেখুন!

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।