Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
খেলাধুলা

আইএসের হামলায় বন্ধ খেলা, পয়েন্ট ভাগাভাগি

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
আইএসের হামলায় বন্ধ খেলা, পয়েন্ট ভাগাভাগি

ব্রাসেলসে সুইডেনের দুই নাগরিককে গুলি করে হত্যার পর পরিত্যক্ত হওয়া বেলজিয়াম ও সুইডেনের ইউরো বাছাইয়ের ম্যাচটি ১-১ ড্র হিসেবে গণ্য করা হয়েছে। দুই দলকেই দেওয়া হয়েছে এক পয়েন্ট করে।

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানায়, তাদের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ‘এফ’ গ্রুপের ম্যাচটি পুনরায় হবে না।

দুই দলের পয়েন্ট ভাগাভাগি হলেও মূল পর্বে ওঠার ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না। আগামী বছর জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোর টিকেট আগেই নিশ্চিত করেছে বেলজিয়াম। সুইডেন মূল পর্বে উঠতে পারবে না।

বেলজিয়ামের রাজধানীতে গত সোমবার রাতে ম্যাচটি শুরু হওয়ার আগে ওই হামলার ঘটনা ঘটে। প্রথমার্ধ শেষে বিরতির সময় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। তখন স্কোরলাইন ছিল ১-১-।

ওই হামলায় সুইডেনের দুই নাগরিককে গুলি করে হত্যা ও অপর একজনকে আহত করার পর সন্দেহভাজন হামলাকারী পালিয়ে যায়। হামলার পর এক ব্যক্তি অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে নিজেকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য দাবি করে হামলায় দায় স্বীকার করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।