Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

আইএসজি গেমসে সেরা গতিতে বাংলাদেশের ইমরানুর,

admin • 12 Aug 2022, 10:27 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আইএসজি গেমসে সেরা গতিতে বাংলাদেশের ইমরানুর,
তুরষ্কের কনিয়া শহরে ইসলামিক সলিডারিটি গেমসের (আইএসজি) পঞ্চম আসরে গতির ঝড় তুলেছেন বাংলাদেশি অ্যাথলেট ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টের হিটে ক্যারিয়ার সেরা ১০.০১ সেকেন্ড টাইমিং করেছেন ইমরানুর।        তুরস্কের কোনিয়ায় চলা এ প্রতিযোগিতায় সোমবার নিজের হিটে দ্বিতীয় হয়ে পরবর্তী রাউন্ডে উঠলেন বাংলাদেশের এই দ্রুততম মানব।       কিছুদিন আগে কমনওয়েলথ গেমসে ইমরান এই ইভেন্টে ১০.৪৬ সেকেন্ড সময় নিয়েছিলেন। ওই সময় সেটি ছিল তার ক্যারিয়ার সেরা। এক সপ্তাহেরও কম সময়ে টাইমিং ০.৪৫ সেকেন্ড কমিয়ে এনেছেন বাংলাদেশেরে এই প্রবাসী অ্যাথলেট। পরের রাউন্ডে আবারও নিজেকে ছাড়িয়ে যেতে চান বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর।  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।