Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জাতীয়

আঁখি ও নবজাতক ছেলের মরদেহ ঢামেক মর্গে

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
আঁখি ও নবজাতক ছেলের মরদেহ ঢামেক মর্গে

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসার কারণে মারা গেছেন প্রসূতি মাহবুবা রহমান আঁখি। রোববার (১৮ জুন) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে তার সদ্য নবজাতক ছেলে সেন্ট্রাল হাসপাতালে মারা যায়।

 

এদিন বিকেল ৫টার দিকে মা ও ছেলের মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়।

 

এসময় কথা হয় আঁখির স্বামী ইয়াকুব আলী সুমনের সঙ্গে। তিনি বলেন, আমার স্ত্রী ও সন্তানকে তারা ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে। আমি তাদের ফাঁসি চাই। ডাক্তার সংযুক্তা সাহাকে আইনের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন জানাই।

 

তিনি আরও বলেন, ডাক্তার সংযুক্তা সাহার আন্ডারে ভর্তি হওয়ার পরও তিনি কিভাবে এর দায় এড়াতে পারেন? আমার কাছে তথ্য প্রমাণ আছে। আমি সব দেখাতে পারব। আমি কুমিল্লার তিতাস থানা এলাকার একটি হাই স্কুলের শিক্ষক।

আজ আর তাদের ময়নাতদন্ত সম্পন্ন হচ্ছে বলে জানিয়ে ইয়াকুব আলী বলেন, আগামীকাল ময়নাতদন্ত শেষে আমার স্ত্রী ও সন্তানকে কুমিল্লার লাকসামে দাফন করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।