Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

অ্যাপেল কর্তা স্টিভ জোবসের ব্যবহৃত জুতা নিলামে

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
অ্যাপেল কর্তা স্টিভ জোবসের ব্যবহৃত জুতা নিলামে

নিলামে উঠল অ্যাপেল কর্তা স্টিভ জোবস। তার ব্যবহৃত জুতা নিলামে উঠল। নিলাম শুরু হয়েছে ১১ নভেম্বর। ১১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত নিলাম চলবে।

 

নিলামে সর্বোচ্চ দাম উঠতে পারে ৬০ হাজার ডলার থেকে ৮০ হাজার ডলার। স্টিভ জোবসের ব্যবহৃত জুতা ছাড়াও নিলামে উঠেছে জিন পিগোজ্জির লেখা একটি বই।

   

নিলাম সংস্থার ওয়েবসাইট অনুসারে, অ্যাপেল কর্তা ১৯৭০ থেকে ১৯০৮০ এই ১০ বছর ঐ জুতা ব্যবহার করতেন। জানা গিয়েছে, স্টিভ জোবসের ঐ জুতা আগে ব্যবহার করতেন তার ম্যানেজার মার্ক শেফ।

 

একটি প্রতিবেদন অনুসারে, স্টিভ জোবসের ঐ জুতা কিছুদিনের জন্য একটি প্রদর্শশালায় রাখা হয়েছিল। প্রথম ২০১৭ সালে, ইতালির মিলানের একটি প্রদর্শশালায় স্থান পেয়েছিল স্টিভ জোবসের ঐ ব্যবহৃত জুতা। পরবর্তীকালে মিলান থেকে জার্মানির একটি প্রদর্শশালায় নিয়ে যাওয়া হয়।

   

মার্ক শেফ জানিয়েছেন, এই জুতা আকর্ষণের মূল কারণ স্টিভ জোবস অর্বুদপতি হওয়ার পরেও তার জীবন ছিল একেবারে সাধারণ মানুষের মতো। অফিসও তিনি ঐ জুতা পরে যেতেন। কর্মসূত্রে অন্য কোথাও যেতে হলে ঐ জুতা ছিল তার সর্বক্ষণের সঙ্গী।

 

আর যে বইটি নিলামে উঠেছে, সেখানেও স্টিভ জোবসের সম্বন্ধে দু-চার কথা লেখা রয়েছে। বইয়ের শিরোনাম দ্য টু ওয়ান থ্রি মোস্ট ইম্পর্ট্যান্ট মেন ইন লাইফ। বইটিও সর্বোচ্চ দরে বিক্রি হতে পারে।

 

সূত্র: এনডিটিভি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।