Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনালে অ্যাথলেটিক

admin • 01 Mar 2024, 08:41 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনালে অ্যাথলেটিক

কোপা ডেল রে সেমিফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে অ্যাথলেটিক ক্লাব। এতে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে জিতে কোপা ডেল রের ফাইনালে উঠেছে বিলবাওয়ের ক্লাবটি।

 

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্নক খেলতে থাকে অ্যাথলেটিক ক্লাব। খেলার ১৩ মিনিটে গোল করে স্বাগতিকদের ১-০ তে লিড এনে দেন ইনাকি উইলিয়ামস।

 

ভলি থেকে দারুণ এক গোল করেন তিনি। খেলার ৪২ মিনিটে ডিফেন্ডার ও গোলকিপারকে বোকা বানিয়ে জটলার মধ্য থেকে গোল করে ব্যবধান ২-০ করেন নিকো উইলিয়ামস।

 

বিরতির পর ৬১ মিনিটে মাদ্রিদের কফিনে শেষ পেরেক ঠোকেন গুরুজেটা। ফলে ৩-০ গোলের জয়ের মালা গলায় পরে মাঠ ছাড়ে অ্যাথলেটিক ক্লাব। এই জয়ে কোপা ডেল রের ফাইনালে উঠলো বিলবাওয়ের ক্লাবটি। ফাইনালে তাদের প্রতিপক্ষ মায়োর্কা। আগামী ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে ফাইনাল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।