Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে এস এম মুনীর

admin • 27 Jul 2024, 07:19 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে এস এম মুনীর

জ্যেষ্ঠ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর আগামী ৩০ জুলাই পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন।

এ সংক্রান্ত আইন মন্ত্রণালয়ের সার্কুলারে বলা হয়েছে, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন আগামী ৩০ জুলাই পর্যন্ত সিঙ্গাপুরে অবস্থান করবেন।;

 

এ সময়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন।

 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০২০ সালের ১ সেপ্টেম্বর নিয়োগ দেয় সরকার।

বর্তমানে তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে এস এম মুনীর সিনিয়র।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।