Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে এসএম মুনীর

admin • 04 Jul 2023, 09:38 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে এসএম মুনীর

অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর। ৩০ জুন এ দায়িত্ব পান তিনি। ৮ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করবেন মুনীর।

মঙ্গলবার (৪ জুলাই) সহকারী অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শাহীন মীরধা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আইন মন্ত্রণালয়ের সার্কুলারে বলা হয়েছে, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন ৩০ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত থাইল্যান্ডে অবস্থান করবেন। এ সময়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন।

২০২০ সালের ১ সেপ্টেম্বর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী এসএম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। বর্তমানে তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন। তিনজনের মধ্যে এসএম মুনীর সিনিয়র।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।