Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

অস্ত্রের মুখে ব্যবসায়ীর সাড়ে ৪ লাখ টাকা লুট, থানায় অভিযোগ

admin • 29 Apr 2026, 09:08 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
অস্ত্রের মুখে ব্যবসায়ীর সাড়ে ৪ লাখ টাকা লুট, থানায় অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে অস্ত্রের মুখে এক ব্যাংক এজেন্টের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পান্টি বাজার-সান্দিয়ারা সড়কের ওয়াসী কবরস্থান এলাকায় ঘটে এই ছিনতাই।

 

বুধবার দুপুরে কুমারখালী থানায় লিখিত অভিযোগ করেছেন ​ভুক্তভোগী মো. লুৎফর রহমান (৬০)। নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।

 

তিনি ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ও পান্টি বাজারে ‘ভাগ্নে স্টোরের’ মালিক। অভিযোগে বলেছেন,  প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান ও ব্যাংক বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। সঙ্গে ছিল ৪ লাখ ৪১ হাজার টাকা। বাড়ি থেকে মাত্র ২৫ গজ দূরে তার মোটরসাইকেল আটকায় আরেক মোটরসাইকেলে আসা তিনজন।

 

ধারালো চাপাতি উঁচিয়ে তাকে জিম্মি করা হয়। আঘাত করা হয় তার ডান হাতে। এরপর মোটরসাইকেলে ঝোলানো টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে মাত্র দুই মিনিটে, জানালেন লুৎফর।

 

‘নিজের বাড়ির এত কাছে এমন ঘটনা ঘটবে, কল্পনাও করিনি। চাপাতির মুখে জীবনের ভয়ে রাতে কোনো চিৎকার করতে পারিনি’ বলে সুষ্ঠু বিচার চাইলেন তিনি।

 

ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত ও জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন ওসি জামাল উদ্দিন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।